বিজয়ের দিবসে ৩নং খাদিম নগর ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: ৪৭তম মহান বিজয়ের দিবস উদযাপন উপলক্ষে ৩নং খাদিম নগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের টিয়ের বাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্দ্যোগে আয়োজিত খেলাধুলার পুরুষ্কার বিতরনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল আহবায়ক তরুণ সমাজ সেবক এস এম সেফুল বলেন, খেলাধুলা যুবসমাজকে সমৃদ্ধশীল করে গড়ে তুলে। শিশুদের মেধা বিকাশে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন রয়েছে। যুব সমাজ রক্ষায় বিনোদনের বিকল্প নেই। টিয়ের বাড়ী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রউফ সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য ছাত্রনেতা আজাদুর রহমান, এইচ এ সোহেল, সালমান আহমেদ, রাজা মিয়া, আসাদুর রহমান রনি, ইকবাল হোসেন, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক হেলাল আহমেদ, সংস্থার সাধারন সম্পাদক আল-আমিন টিটু, যুগ্ন সম্পাদক সাব্বির আহমেদ।

আরো উপস্থিত ছিলেন সংস্থার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক আব্দুল আহাদ, সুহেল আহমদ, ফয়জুল হক, সাজলু মিয়া, চমক আলী, শামীম আহমেদ, ফজলু, কামিল, কামাল হোসেন, আফজাল হোসেন সহ প্রমুখ।