সংসদীয় স্থায়ী কমিটিতে দুর্নীতি বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দুর্নীতি বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিকল্পণা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে কমিটি স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধির জন্য আরইবি ও পিডিবিকে সমন্বিতভাবে কাজ করার পরামর্ম দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন পরিকল্পণা প্রতিমন্ত্রী এম এ মান্নান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৈঠকে কমিটির সদস্য পরিকল্পণা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), মুহিবুর রহমান মানিক ও সামশুল হক চৌধুরী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উন্নয়নের চালিকা শক্তি হিসেবে টেকসই ও নবায়ণযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য মানসম্পন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া বিদ্যুতের অপচয় রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করার জন্য উদ্যোগ গ্রহণ করতে বলা হয়।