সিলেট নিউজ বিডি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় দূতাবাস মিলনায়তনে রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চাঁদপুর অঞ্চলের সাংসদ অ্যাডভোকেট নুরজাহান আরা মুক্তা। অনুষ্ঠানে দিনটির প্রতিপাদ্য বিষয় ও তাৎপর্য উল্লেখ করে সূচনা বক্তব্য দেন লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী, প্রবাসীকল্যাণসচিবের বাণী পাঠ করেন যথাক্রমে দূতাবাস মিনিস্টার ইকবাল হোসেন খান, কনস্যুলার শহীদুজ্জামান ফারুকী, লেবার কাউন্সিলর আরমান উল্লাহ চৌধুরী, লেবার সচিব ড. মোখলেছুর রহমান ও দূতাবাস সচিব মোস্তাফিজুর রহমান।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সেক্রেটারি নাসির তালুকদার, শওকত আকবর, সাংবাদিক এম এ মন্নান, সাংবাদিক রফিক উল্লাহ, সঞ্জিত কুমার শীল, এমদাদ রানা, বশীর ভূঁইয়া, মোহাম্মদ আমিনসহ দূতাবাসে সেবা নিতে আসা নানা পেশার প্রবাসীরা।
Sylhetnewsbd Online News Paper