আগুনে দগ্ধ আকলিমাকে বাচাতে সাহায্যের আবেদন

সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট নগরীর কাজীটুলাস্থ রকিব শাহ’র মাজার গলি হাসান মিয়ার কলোনীর ৩৬নং বাসার বাসিন্দা আকলিমা আক্তার প্রিয়ার কাপড়ে আগুন লেগে তার সারা শরীর দগ্ধ হয়ে যায়। তার পিতা মো. ধানিছ মিয়া একজন দিনমজুর। তার পক্ষে মেয়েটির চিকিৎসার খরচ করা বহন করা সম্ভব হচ্ছেনা। সমাজের বিত্তবানরা ঐ মেয়েটির সাহায্যে এগিয়ে আসলে তার জীবন রক্ষা পাবে। তাই দানশীল ব্যক্তিদের পক্ষ থেকে সাহায্যের আবেদন করেছেন তার দরিদ্র পিতা মো. ধানিছ মিয়া। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ: ০১৯১৩৫৪৫৯৫৫ (পার্সনাল), পূবালী ব্যাংক স্টেডিয়াম শাখার নং- ৫১৯০৩। যোগাযোগ: ০১৭১০১২৫৮৮৫।