পাক-ভারত গোলাগুলি, তিন পাকিস্তানি সেনা নিহত

সিলেট নিউজ বিডি ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার ক্রস বর্ডার রেড এ বদলা ভারত। কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় তিন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে ‘বিনা উস্কানিতে’ গুলি চালানোর জন্য ভারতের সেনাবাহিনীকে দায়ী করা হয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দুই পক্ষের গুলি বিনিময়ের সময় পাকিস্তানি সেনারা নিহত হয়েছে।

এর আগের দিন অর্থাৎ রোববার রাতে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত হয়।

নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি ভঙ্গের জন্য পাকিস্তান ও ভারতের সেনারা প্রায়ই পরস্পরকে দায়ী করে থাকে। ভারত ও পাকিস্তান কাশ্মির সীমান্তে যুদ্ধ না করার ব্যাপারে ২০০৩ সালে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। কিন্তু দুই দেশের সেনাবাহিনী এ পর্যন্ত বহুবার ওই চুক্তি লঙ্ঘন করেছে।