তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দফতর বদল

সিলেট নিউজ বিডি ডেস্ক: দফতর পেলেন শপথ নেয়া তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দফতর বদল করা হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন ও অন্যদের দফতর বদল করে আদেশ জারি করা হয়েছে। এর আগে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দফতর বণ্টন ও দফতর বদলের তথ্য জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি।

আনিসুল ইসলাম মাহমুদকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। আনিসুল ইসলামকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আনিসুল ইসলাম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

অন্যদিকে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঞ্জু জাতীয় পার্টির (জেপি) সভাপতি। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে তথ্য প্রতিমন্ত্রী করা হয়েছে।

আগে নুরুজ্জামান আহমেদ মন্ত্রণালয়ের দায়িত্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী থাকলেও এখন মন্ত্রী নিয়োগ দেয়ায় তাকে শুধু সমাজকল্যাণ প্রতিমন্ত্রী করা হয়েছে।
র আগে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দফতর বণ্টন ও দফতর বদলের তথ্য জানান।

প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এরপর মঙ্গলবার রাতে তিনজনকে মন্ত্রী ও একজনকে প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বর্তমান সরকারের আরও এক বছর বাকি থাকতে মঙ্গলবার মন্ত্রিসভায় পরিসর বাড়ানো ও রদবদল আনা হল।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারকে টেকনোক্র্যাট (সংসদ সদস্য নয় এমন ব্যক্তিকে মন্ত্রী নিয়োগ) কোটায় মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমানে মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রীর সংখ্যা তিন জন- বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সংখ্যা হলো ২ জন।

বিএনপির অংশগ্রহণবিহীন ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। তখন তারানা হালিম ও নুরুজ্জামান আহমেদ ছাড়া অন্যরা নিয়োগ পেয়েছিলেন।

২০১৫ সালের ১৪ জুলাই তারানা হালিমকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী এবং নূরুজ্জামান আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মারা যাওয়ার পর ২০১৬ সালের ১৯ জুন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়।