সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট সদর উপজেলার আখালিয়া বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সংলগ্ন আবাসিক ভবনে বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ সেন্টার ইক্বরা গত ১ জানুয়ারি সোমবার শুভ উদ্বোধন করা হয়।
বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ সেন্টার ইক্বরা আখালিয়া শাখার চেয়ারম্যান হাফিজ এজাজুল হক সুমন এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক কাওছার আহমদ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা আহমদ শরীফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজ তালামীযের সভাপতি মাহমুদুল ইসলাম জুয়েল, সরকারি আলিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট পূর্ব জেলার সহ অফিস সম্পাদক লাবিবুর রহমান লাভলু, এমসি কলেজ তালামীযের সাংগঠনিক সুয়েব আহমদ, খতিরা হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফখরুল ইসলাম, মাদরাসা-ই দারুস্সুন্নাহ আলীবাহার এর সুপার হাফিজ মাওলানা মুজিবুর রহমান, ইক্বরা কোচিং সেন্টারের উপদেষ্টা মাওলানা কামরান হোসাইন, এমসি কলেজ তালামীয হোস্টেল শাখার সভাপতি বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ আলাল, প্রচার সম্পাদক মো. তারেক প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper