সিলেট নিউজ বিডি ডেস্কঃ গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি বিদ্যুতের বর্ধিত দাম ১০ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। রবিবার(০৭জানুয়ারী) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, বিদ্যুতের মূল্য নির্ধারণে বিইআরসির গণশুনাতিতে মূল্য কমানোর প্রস্তাব উপেক্ষিত হয়েছে এবং মূল্যবৃদ্ধির আদেশ গণশুনানিভিত্তিক হয়নি।
তিনি আরো বলেন, সরকার ও বিইআরসির কাছে আমাদের আবেদন, অবিলম্বে মূল্যবৃদ্ধির আদেশ বাতিল করা হোক। একইসাথে ক্যাবের প্রস্তাব অনুযায়ী, মূল্য হ্রাস করা হোক। এজন্য তাদেরকে সময় দিচ্ছি, ৮-১০ দিনের মধ্যে যদি কোনো ব্যবস্থা সরকার না করে তাহলে আমরা ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করব।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বিইআরসি প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়েছে। এই বর্ধিত দাম ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে।
Sylhetnewsbd Online News Paper