সিলেট নিউজ বিডি ডেস্কঃ ‘মনিকর্নিকা: দ্যা কুইন অফ ঝাঁসি’ সিনেমায় নতুনভাবে দেখা যাবে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। তার বিপরীতে অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত।
কঙ্গনার সঙ্গে বেশ রোম্যান্সে মেতে উঠবেন যীশু। এ ছবিতে কঙ্গনার স্বামীর ভূমিকায় থাকবেন তিনি। এর আগে পিকু, বরফি, মরদানির মতো ছবিতে যীশুর অভিনয় নজর কেড়েছে সবার। খবর জি-নিউজ।
যীশুর আরেকটি বড় পরিচয় তিনি ভারতীয় বেসরকারি বাংলা টিভি চ্যানেল জি বাংলা’র জনপ্রিয় অনুষ্ঠান ‘সা রে গা মা পা’ এর উপস্থাপক। ভক্তদের জনপ্রিয় উপস্থাপক যীশুর রোমান্স দেখে অনেকে আবার ভিমড়িও খেতে পারেন।
প্রসঙ্গত, ঝাঁসির মহারাজা তথা রানি লক্ষীবাঈ-এর স্বামী ছিলেন গঙ্গাধর রাও নিওয়াকর। যীশুকে দেখা যাবে সেই চরিত্রে। ঝাঁসির রানির সঙ্গে গঙ্গাধর রাও নিওয়াকর রূপী যীশুকেও তরোয়াল চালাতে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
Sylhetnewsbd Online News Paper