ছাতকে মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতক উপজেলার করছখালী এলাকার পশ্চিমের মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারনী ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালারুকা ইউপি চেয়ারম্যান অদুদ আলম।

করছখালী নীল আকাশ একাদশ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শাপলা ইয়ার্থ হাসনাবাদকে ২-১ গোলে পরাজিত করে নীল আকাশ একাদশ করছখালী। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জজকোর্টের এড. আব্দুল কাহার, ইউপি সদস্য সদর মিয়া, সাবেক ইউপি সদস্য জইন উদ্দিন, মুরব্বী মাসুক মিয়া, ছাতক উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন শাহী, যুবদল নেতা ইবরাহিম আলী, মিজানুর রহমান, খালেদ আহমদ, সুন্দর আলী, হবীল মিয়া,খসরু মিয়া। এ সময় ক্রীড়া সংগঠক সফির উদ্দিন সাদ্দাম, জসিম উদ্দিন, সেবুল মিয়া, খালেদ মিয়া, মুজাহিদ আলী, মাহফুজুর রহমান বুলবুল, আসিকুল, দুলাল আহমদ, আতিকুর রহমান, কাওসার আহমদ, লুকমান আহমদ, মাহফুজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন:-