সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতকে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নোমান আহমদ(২৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি(সদুখালি) গ্রামের হাফিজ আবদুল মতছিরের পুত্র। এ ঘটনায় অটোরিকশা যাত্রী শাহ আনিছ আলী (৭০) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার(১৬জানুয়ারী) সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের কৈতক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল ৮টার দিকে সিএনজি অটোরিকশা (সিলেট থ-১১-৮৮৩৮) যাত্রী নিয়ে সিরাজগঞ্জ-কৈতক সড়ক থেকে সিলেটে যাওয়ার উদ্দেশ্যে সুনামগঞ্জ-সিলেট সড়কে উঠছিল। টিক ওই সময়ে সুনামগঞ্জ গামী যাত্রীবাহি মামুন বাসের সাথে সংঘর্ষ লেগে অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে চালক নোমান আহমদ ও যাত্রী আনিস আলী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিকশা চালক নোমান আহমদের মৃত্যু হয়। অপর আহত শাহ আনিছ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper