বড়লেখা চান্দগ্রামে ৩য় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে ৩য় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ।

চান্দগ্রাম যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) বিকেলে চান্দগ্রাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় বাগলা স্পোর্টিং ক্লাব গোলাপগঞ্জ ৩-০ গোলে জলঢুপ স্পোর্টস কে হারিয়ে জয়লাভ করে।

আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধারাভাষ্যকার মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় ও সাউদিয়া গ্রুপের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান(ওয়াহিদ)এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

বিশেষ, অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ময়নুল হক, আমজাদ হোসেন পাপলু, নোমান আহমদ প্রমুখ।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-