ছাতকে গহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ছাতকে জোসনা বেগম(২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের দনি কুপিয়া (গুচ্ছ গ্রাম) এলাকার দিনমজুর সাবাজ আলীর স্ত্রী। বুধবার পুলিশ সাবাজ আলীর বাড়ির পিছনের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর বয়েসি কন্যা সন্তানের জননী জোসনা বেগমকে সকালে গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। তবে মৃত্যুর কারন জানা যায়নি। পুলিশ সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-