সিলেট নিউজ বিডি ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ির চাপায় অন্তত ৩০জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এক এমপি রয়েছেন।
শুক্রবার(১৯জানুয়ারি) জুমার নামাজ শেষে সিলেটের সোনারপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অর্থমন্ত্রী অক্ষত রয়েছেন।
জানা গেছে, নামাজ শেষে মুসুল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন অর্থমন্ত্রী। এসময় মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি পার্কিং এরিয়া থেকে নিয়ে আসছিলেন চালক। হঠাৎ গাড়িটি ব্রেকফেল হয়ে গেলে মুসল্লিদের উপরে উঠে যায়। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। আহতদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী রয়েছেন।
ঘটনার সত্রতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।
খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেহেরবানী করে সংবাদটি শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper