সিলেট নিউজ বিডি ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায় আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের চেয়ারপার্সন বেগম কামরুন্নেছা মতিন শোভা। সোনালী স্বপ্ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজী, গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন ইউকে’র কর্মকর্তা সকি খাতুন, আয়শা বেগম, এম.এ.এম শাহজাহান, সোনালী স্বপ্ন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ শেপুল, রাহিন আহমদ, শাহ দিলাল আহমদ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে নারীদের স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। তাছাড়া খতনা ক্যাম্পে ১৫জন শিশুকে সুন্নতে খৎনা প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শোভা মতিন বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজ নিজ অবস্থান থেকে আমাদের এগিয়ে আসতে হবে। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা বঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper