রাষ্ট্রপতি নির্বাচন : ভোটার তালিকা চেয়ে সংসদে চিঠি

সিলেট নিউজ বিডি ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা চেয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিবালয় থেকে স্পিকার বরাবর এ চিঠি পাঠানো হয়।

এদিকে ২৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের ২১তম প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণগণনা। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার নির্বাচন কমিশন বৈঠক ডাকা হয়েছে। তবে গত সোমবার রাতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ইসির কাছে জানতে পেরেছি।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করা বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের পাঁচ বছরের মেয়াদ এ বছরের ২৩ এপ্রিল শেষ হবে। রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সংবিধানে উল্লেখ রয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-