মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: সোমবার (২২জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এলাকায় মদ বিক্রি কালে এক জন কে আটক করেছে পুলিশ।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এলাকায় মদ বিক্রিয় কালে ১০ বোতল ভারতীয় মদসহ সুহেল আহমদ (২৪) কে সোমবার দিবাগত,রাতে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ইসলামপুর গ্রামের হারিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া এলাকায় আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ বিক্রি করছিলেন সুহেল আহমদ,একটি মুদি দোকানের সামনে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ আতুয়া ওই এলাকায় অভিযান চালিয়ে সুহেল আহমদকে আটক করে। এসময় তল্লাশি করে চটের বস্তা থেকে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করে পুলিশ।
এ ঘটনায় উত্তর শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের থানায় মামলা করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বলেন, মদসহ আটকের ঘটনায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সুহেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper