সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেটে ছাত্রদল এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের র্যালীতে দলীয় কতিপয় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হওয়া ছাত্রদল নেতা শহীদ আবুল হাসনাত শিমু হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার এবং ফাঁসির দাবীতে যুক্তরাজ্যে বসবাসরত সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ, শহীদ শিমু’র বড়ভাই, বন্ধু, আত্বীয়স্বজন ও এলাকাবাসীদের উদ্যোগে লন্ডনের আলতাব আলী পার্কে’র গত সোমবার(২২ জানুয়ারি) এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, লন্ডন বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুজ্জামান চৌধুরী তপন, আহমেদ হোসাইন তপন, এমদাদ হোসাইন টিপু, তোফায়েল বাসিত তপু, সাদিক মিয়া, সাদিকুর রহমান, আতিক চৌধুরী পাপ্পু মোহন চৌধুরী, নুরুল আমিন নুরুল, আব্দুল কাদির শমসু, নাসিম আহমদ, রাজিব আহমদ, এনামূল হক, ফারুক সিদ্দিকী, শফিকুল হক স্বপ্ন, বাবলু রহমান, মহি উদ্দিন দুলন, গুটলু গফফার, সাঈদ চৌধুরী, মহসিন আহমদ, মুন্না ইসলাম, সুলতান আহমদ ইওম, রকি আহমদ, ফরহদা আহমদ, বেলাল আহমদ, সুলাইমান আহমদ, আহেমদ পাবেল সাব্বির, নাসেল, সামি, সপন, জাকির, মাহমুদ, সাহেদ, লিটন, বদরুল প্রমুখ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper