সিলেট নিউজ বিডি ডেস্ক: আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। এদিন বেলা দুইটায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক প্রেস বিফ্রিংয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি।
তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার।
সিইসি আরো জানান, রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার সংখ্যা ৩৪৮ জন। সংসদ সদস্য ৩৫০ জন হলেও মৃত্যুজনিত কারণে দুটি আসন শূন্য রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত করেন সিইসি।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper