নেশা আর নারীতেই মশগুল যে চেয়ারম্যান (ভিডিও)

সিলেট নিউজ বিডি ডেস্ক: নেশা আর নারী নিয়েই মশগুল থাকেন কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান তালুকদার। এক নারী সঙ্গীনির সাথে তাঁর ইয়াবা সেবনের ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

এতে ওই ইউনিয়নসহ পুরো উপজেলা এবং জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, উপেজেলার জোয়াগ ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান একটি কক্ষে খালি গায়ে এক মেয়ে সঙ্গীনির সাথে ইয়াবা সেবন করছেন। আর গোপনে তা ভিডিও করে প্রকাশ করে দেয়া হয় ফেসবুকে।

ভিডিও পোস্টের সময়ানুযায়ী সোমবার (২২ জানুয়ারি) ভোরে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি আপলোড হওয়ার পর মুর্হূতের মধ্যে পুরো উপজেলায় ভাইরাল হয়ে পড়ে।

প্রকাশিত ওই ভিডিও সম্পর্কে জোয়াগ ইউপির চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ভাই আপনি যে ভিডিওটি দেখেছেন আমি তা দেখেছি। তবে এটা সঠিক নয়। এই ভিডিও আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। আমি মাদক সেবন করি না।

এ ব্যাপারে চানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, ভিডিওটি আমি দেখেছি। তিনি কোথায় কখন ইয়াবা সেবন করেছেন তা আমার জানা নেই এবং যেহেতু তাঁকে আমরা ইয়াবা সেবন করতে বা নেশা করে মাতলামি করতে দেখি নাই সেহেতু আমাদের কিছু করার নেই। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এক্ষেত্রে উপজেলা বা জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. জাকারিয়া এ বিষয়ে বলেন, আমি বিষয়টি জানিনা। তবে যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত উপ-নির্বাচনে নির্বাচিত হন চেয়ারম্যান মেহেদী হাসান। একই বছরের ৮ ডিসেম্বর তিনি শপথ গ্রহণ করেছিলেন।
ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন:-
https://www.facebook.com/100008766310843/videos/1794952787473581/ তত্ত:গোনিউজ

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-