সিলেট নিউজ বিডি ডেস্ক: অবৈধভাবে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে কুয়েত সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম আবদুল লতিফ খান সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২৯ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের আইনি বিষয়ে সমাধান নেয়া এটিই অন্যতম সুযোগ। বিশেষ করে যারা দেশে চলে যেতে চায় তাদের জরিমানা পরিশোধ করতে হবে না।
দূতাবাস জানিয়েছে, যারা বিভিন্ন কারণে অবৈধ হয়ে কুয়েতে আছেন তাদের সাধারণ ক্ষমার সুযোগটি গ্রহণ করার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে দূতাবাস সার্বিক সহযোগিতা করবে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-
Sylhetnewsbd Online News Paper