মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: ৯ দিনে হাসান আহমদ কে খুঁজে পায়নি পুলিশ। খুজ না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুহাম্মদ নগর গ্রামের রহিম উদ্দিনের ছেলে হাসান আহমদ কে বৃহস্পতিবার (১৮জানুয়ারি ) আনুমানিক রাত ৮ ঘটিকার সময় মোহাম্মদ নগর বাজার(চুটলেখা বাজার) থেকে খুজে পাওয়া ঝাচ্ছে না। সে সিলেট দক্ষিণ সুরমা মনির আহমদ একাডেমির নবম শ্রেণীর ছাত্র। তাকে খুঁজে না পেয়ে স্বজনরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
ঐ দিন সে বাড়ির পাশে থাকা বাজারে গেলে যথাসময়ে বাড়িতে না আসায় অভিবাবক বৃন্দ বাজার সহ সম্ভাব্য আত্নীয় স্বজনের বাড়িতে খুজ করে তাকে পাননি।এঘটনায় শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে (হাসান আহমদ) এর মা নাজমা ইয়াসমিন বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান বলেন, হাসানের এখনো খোঁজ মেলেনি। জিডির পরিপ্রেক্ষিতে আমরা উদ্ধার তৎপরতা চালাচ্ছি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি ছেলেটির কোন সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ করুন: বড়লেখা থানা অথবা ০১৭৮১৪২২০৮৩/০১৭৯০৬০১৩৭৪/০১৭৯৮৭৬৪৬৫৬/
পোষ্ট টি সেয়ার করুন, ছেলেটিকে পেতে সহায়তা করুন:-
Sylhetnewsbd Online News Paper