প্রধানমন্ত্রী এখন সিলেট সার্কিট হাউজে

সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট পৌঁছেছেন। মঙ্গলবার(৩০জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে তিনি বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে সকাল ১০টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

ওসমানী বিমানবন্দরে প্রধামন্ত্রীকে স্বাগত জানান শিক্ষামন্ত্রী নুরল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

বেলা সোয়া ১১টার পর শাহজালাল (রহ.) এর মাজারে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব।

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশ্যে রওয়ানা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে তিনি গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজারে যাবেন। সেখানে জিয়ারত শেষে জোহরের নামাজ ও দুপুরের খাবারের জন্য প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। বেলা তিনটার দিকে তিনি আলিয়া মাদরাসা মাঠের উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

তিনি বিকেল ৩টায় স্থানীয় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভার মাঠে তৈরী করা হয়েছে নৌকার আদলে স্ট্যেজ। সেই নৌকাকৃতির স্ট্যাজে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তৃতীয়বারের মতো সিলেট এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সফরসঙ্গী হিসেবে সাথে আছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা এবং সরকারি কর্মকর্তারা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন:-