সিলেট নিউজ বিডি ডেস্ক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, প্রশ্নফাঁস ঠেকাতে মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব তা সবই আমরা করে যাচ্ছি।
বৃহস্পতিবার(০১ফেব্রুয়ারী) সকালে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন শিক্ষামন্ত্রী।
এই সময় তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে যা যা করা সম্ভব সব করেছি। এমন কোনো ব্যবস্থা নেই যা আমরা গ্রহণ করিনি। আমরা খুবই কঠোর অবস্থান নিয়েছি। তারপরও যদি কেউ প্রশ্নপত্র ফাঁস বা ফাঁসের চেষ্টা করে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে আমি নিজেও জানি না!
নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা ইতিমধ্যেই অনেক ব্যবস্থা নিয়েছি। এগুলোর সব এখন বলতে চাচ্ছি না। গোয়েন্দা বাহিনী এ ব্যাপারে সক্রিয় রয়েছে। মূল কথা হচ্ছে, প্রশ্নপত্রের ফাঁসের চেষ্টা করা হলে কাউকেই রেহাই দেওয়া হবে না।
এরপরেও যদি কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সেই পরীক্ষা বাতিল করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
Sylhetnewsbd Online News Paper