সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সিলেট নিউজ বিডি ডেস্ক: হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করতে ঢাকা থেকে সিলেটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। আবার কয়েকটি স্থানে লাঠিচার্জ করতেও দেখা যায়।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) নরসিংদী ভেলানগর মোড়, শিবপুরসহ বেশ কয়েকটি স্থানে এ ধরনের ঘটনা ঘটতে দেখা যায়।

এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের সামনেই সড়কের পাশে বিক্ষোভ করেন এবং ‘নৌকা নৌকা’ বলে স্লোগান দিতে থাকে।

নির্বাচনী প্রচারণার জন্য নয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হযরত শাহজালাল (র.) এবং শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য সিলেট আসছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।