কার্গো বিমান যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশের কার্গো বিমান পরিবহনে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রোববার দুপুরে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট (ডিএফটি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।

নিরাপত্তার অজুহাতে ২০১৬ সালের মার্চে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য তার দেশে সরাসরি কার্গো পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাজ্যের পর অস্ট্রেলিয়া পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের সব দেশও নৌ ও আকাশপথে সরাসরি কার্গো পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউর টিম বাংলাদেশকে সরাসরি কার্গো রফতানির ক্ষেত্রে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে।