মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রযুক্তি ও সিআইজি ব্যবস্হাপনার বড়লেখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রশিক্ষণ অনুষ্টিত।
আমাদের দেশে এখন অনেক কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদে জন্য অগ্রসর হচ্ছে। কিন্তু তাদের চাষাবাদে উপযুক্ত নিয়ম, সার এবং ফসলের জন্য বালাই নাশক সটিক সময় ও প্রয়োগ না জানার জন্য কাক্ষিত উৎপাদন পাচ্ছে না কৃষক। উপযুক্ত প্রশিক্ষণ এবং উপকরণ সহযোগিতা না থাকায় তারা এই সার এবং বালাই নাশক উপকরন ক্রয় করেন অধিকমূল্য দিয়ে।
কৃষকদের উপযুক্ত করে গড়ে তুলতে,ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলোজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় বুধবার(১৭ফেব্রুয়ারি) কৃষি প্রশিক্ষণ কেন্দ্র বড়লেখায় সৎপুর সিআইজি, কাজিরবন্দ সিআইজি(মহিলা), তালুকদার পাড়া সিআইজি, ও লঘাটি সিআইজিরর ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়।
কৃষকদের প্রশিক্ষণ দেন, বড়লেখা উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কুতুব উদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফুল আলম,উপ সহকারি কৃষি মোঃ আবু তালেব।
কৃষকদের দুপুরের খাবার ও ভাতা দেয়া হয়।
Sylhetnewsbd Online News Paper