সিলেট নিউজ বিডি ডেস্কঃ অন্তর্র্বতীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রতিবেশি রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা, কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। তবে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতের সাথে আমাদের বার্তা পৌছানো হবে।
শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নদী খননের আগে নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যহীন ভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে।
দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।
পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে রিজওয়ানা বলেন, যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তা হলে খোয়াইকে রক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা শুধু চেষ্ঠা করব খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কি করে খোয়াইকে রক্ষা করতে পানি সেটার দিকে।
Sylhetnewsbd Online News Paper