সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের খালপার গ্রামের পশ্চিমের মাঠে ৫ম কেপিএল(খালপার প্রিমিয়ার লীগ) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমার প্রখ্যাত মেলবোর্ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের আকর্ষণ সামিরা সিক্সার্স ও আয়ান ভিক্টোরিয়ার্সের মধ্যকার এ ফাইনাল খেলা সম্পন্ন হয়। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সামিরা সিক্সার্স। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন জুনেদ আহমদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালপার স্থানীয় ইউপি সদস্য মুক্তার মিয়া, খালপার গ্রামের মুরুব্বি খলিল মিয়া, ফজলু মিয়া, কাজি আবদুল মালিক,বাবলা মিয়া, কামাল মিয়া, মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সাবেক ক্রিকেটার রুবেল আহমদ, সেলিম আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের সিলেটের ব্যুরো চিফ কাইয়ুম উল্লাস, ক্লাবের সাবেক ক্রিকেটার আবদুল্লাহ আল মামুন, হুমায়ুন রশিদ, আবদুল হামিদ, আওলাদ মিয়া, আতিক আহমদ, মামুন রশিদ, আমিন রশিদ, ফারুক রশিদ ও আবদুল কাইয়ুম। খেলা পরিচালনায় ছিলেন ইমরান রশিদ, রকিব আহমদ, মিজান আহমদ, শাহিন আহমদ ও আক্তার হোসেন।
Sylhetnewsbd Online News Paper