সিলেট নিউজ বিডি ডেস্ক: ঢাকা ছেড়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কল কারমান, উত্তর আয়ারল্যান্ডের মেইরিড ম্যাগুয়ার ও ইরানের শিরিন এবাদি। সাত দিনের সফর শেষে গতকাল শুক্রবার তারা বাংলাদেশ ত্যাগ করেন।
নারীপক্ষ ও দ্য নোবেল উইমেনস ইনিশিয়েটিভের উদ্যোগে গত শনিবার উত্তর আয়ারল্যান্ডের ম্যারিড ম্যাগুয়ের, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান বাংলাদেশে আসেন। শান্তিতে নোবেল বিজয়ী ছয় জন নারীর উদ্যোগে ২০০৬ সালে দ্য নোবেল উইমেনস ইনিশিয়েটিভের যাত্রা শুরু হয়।
নারীপক্ষ জানায়, নোবেল বিজয়ী তিন নারী এবং সঙ্গে থাকা প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন এবং নির্যাতিত নারীদের সঙ্গে কথা বলেছেন। মিয়ানমারে রাখাইন রাজ্য থেকে পালিয়া আসা রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।
কক্সবাজার থেকে ঢাকায় ফিরে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এই সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য তারা বাংলাদেশের প্রশংসা করেন।
Sylhetnewsbd Online News Paper