সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম কাউন্সিল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলে তিনি এ নির্দেশনা দেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগকে ৩১ মার্চ কাউন্সিল করার নির্দেশনা দিয়েছিলেন। ৭ মার্চের জনসভায় প্রধানমন্ত্রী ছাত্রলীগ নেতাদের সম্মেলন করার পুনঃনির্দেশনা দেন।
এবিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ৩১ মার্চের কাউন্সিল আপাতত হচ্ছে না। পরবর্তীতে সময় মতো হবে। তা সবাইকে জানিয়ে দেয়া হবে।
Sylhetnewsbd Online News Paper