সিলেট নিউজ বিডি ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নিম্ন আদালতের ঘোষণা করা রায়ের নথি উচ্চ আদালতে পৌঁছেছে। রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে এ নথি উচ্চ আদালতে পৌঁছায়।
এর আগে ঢাকার বিশেষ জজ ৫ এর পেশকার মোকারম হোসেন দুপুর ১২টা ২২ মিনিটে নিম্ন আদালত থেকে পুলিশ পাহারায় নথি নিয়ে উচ্চ আদালতের উদ্দেশে রওনা দেন। নথির মোট পৃষ্ঠা সংখ্যা ৫৩৭৩ বলেও জানান তিনি।
রোববার এ মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয় আদেশের দিন ধার্য ছিল। তবে মামলার নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে না পৌঁছায় জামিনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল (সোমবার) দিন ধার্য করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কারাগারে থাকা খালেদার জামিন চেয়ে আপিল (আপিল নম্বর ১৬৭৬/২০১৮) করেন। ৪৪টি যুক্তি তুলে ধরে আপিলটি করা হয়।
Sylhetnewsbd Online News Paper