বাংলাদেশের অসাধারণ ৪ রেকর্ড

সিলেট নিউজ বিডি ডেস্ক: শনিবার (১০ মার্চ) প্রেমাদাসায় ২১৪ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে রীতিমত ইতিহাস গড়ে সোনার ছেলেরা। যা আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ বড় জয়ের রেকর্ড।

এই রেকর্ডটি ছাড়াও আরো বেশ কয়েকটি রেকর্ড জন্ম দিয়েছে ম্যাচটি। চলুন দেখে আসি সেগুলো।

রেকর্ড গড়ে জয় : টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে। ২০০৭ সালে জোহানেসবার্গে ১৬৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। এবার প্রথমবারের মতো দুইশত রান তোলার পাশাপাশি রেকর্ড রান তাড়া করে জিতল টাইগাররা। যা আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ বড় জয়ের রেকর্ড।

লিটনের ছক্কার রেকর্ড: টাইগারদের জয়ের দিনে দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড স্পর্শ করেছেন লিটন দাস। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪৩ রানের ইনিংসে ৫টি ছয় মারেন তিনি। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ৫ টি করে ছয় আছে নাজিম উদ্দিন, জিয়াউর রহমান, ও তামিম।

তামিম-লিটনের জুটি : উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও লিটন কুমার দাস ৭৪ রান করেন। টি-টোয়েন্টি ক্রিকেটে যা বাংলাদেশের রেকর্ডময় জুটি। এর আগে ইমরুল কায়েস ও সৌম্য সরকার শ্রীলঙ্কার বিপক্ষেই করেছিলেন ৭১ রান।

এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা : স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে জয়ের দিনে ১২টি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ। এর আগে তিনবার ইনিংসে ৮ ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে টাইগারদের।