সিলেট নিউজ বিডি ডেস্ক: নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সাংবাদিকদের জানিয়েছেন, ইউএস বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় আহত বাংলাদেশিদের অবস্থা উন্নতির দিকে। তিনি বলেন, উনারা সবাই স্টেবল আছেন। একজনের অবস্থা একটু সিরিয়াস। তাকে কয়েকজন ডাক্তার দেখবেন। এছাড়া সবাই স্থিতিশীল আছেন। দুয়েক দিনের মধ্যেই তারা চলে যেতে পারবেন। আমরা পাঠানোর ব্যবস্থা করবো।
বৃহস্পতিবার কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশি নাগরিকদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত আরও বলেন, একজন আজ ১৫ মার্চ দেশে যাচ্ছেন। তার নাম শাহরিন আহমেদ। বিমান ঠিক সময়ের আসলে দুপুর দেড়টার ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।
অন্যদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, চিকিৎসকরা যেভাবে গাইড করেবেন সেভাবেই কাজ করার চেষ্টা করবো। উনারা দেখে যদি বলেন যাওয়া যাবে, তাহলে উনাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবো।
এদিকে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর নাগাদ নিহত ৫১ জনের মধ্যে ২৫ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
Sylhetnewsbd Online News Paper