সিলেট নিউজ বিডি ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার (১৪ মার্চ) চেলসির বিপক্ষে ৩-১ গোলে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে শুরু হওয়া ম্যাচটিতে তিন মিনিটেই লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বার্সা।
এরপর ম্যাচের ২০ মিনিটের মাথায় আরেকটি গোলের সুযোগ পান মেসি। কিন্তু কোন রকম ঝুঁকি না নিয়ে ঠেলে দেন ডেম্বেলের দিকে। আর সেই সুযোগটা মোটেও মিস করেননি ফরাসি তরুণ তারকা। সঙ্গে সঙ্গে বার্সার গোল সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। এরপর প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায়নি বার্সা কিংবা চেলসি।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ইউরোপের প্রতিযোগিতায় নিজের ১০০ গোল পূর্ণ করেন মেসি। সঙ্গে ৩-০ ব্যবধানে দলের জয় নিশ্চিত করেন। একই সাথে বার্সেলোনাকে নিয়ে গেলেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এরপরে দু’দলই আরো কিছু সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। বার্সার সঙ্গে পাল্লা দিয়ে চেলসির উইলিয়ান-হ্যাজার্ডরা আক্রমণ শানিয়েছেন কিন্তু ছোট ছোট ভুলে গোল করতে পারেননি। আর বার্সার জয়ে বিশেষ করে মেসির দুই গোলে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক কোর্তোয়ার বেশ অবদান আছে। ভুল করে মেসির গোল দুটি যে হজম করেছেন বেলজিয়ামের এই গোলরক্ষক।
চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে বেসিকটাসকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্না মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের ব্যবধানে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। বার্সেলোনা-চেলসি এবং বায়ার্না মিউনিখ ম্যাচের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালের আট দল নির্ধারণ হয়ে গেছে। লা লিগার রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং সেভিয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ইংলিশ লিগ থেকে আছে ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। ইতালির সিরি আ থেকে জুভেন্টাস ও রোমা। অন্যটি দলটি জার্মানির লিগ বুন্দেসলিগার বার্য়ান মিউনিখ। আগামী শুক্রবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। ঐ দিনই নির্ধারণ হবে কে কার মুখোমুখি হচ্ছে।
প্রসঙ্গত, তিন মিনিটের গোলটা মেসি তার তিন নম্বর ছেলেকে উৎসর্গ করেছেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফেরা দলকে এনে দিয়েছেন প্রথম লিড।
Sylhetnewsbd Online News Paper