সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্বে এখন সবচেয়ে সুখী ফিনল্যান্ডের মানুষ। বুধবার প্রকাশিত এই তালিকায় সবচেয়ে অসুখী দেশ হিসেবে সবার শেষে স্থান পেয়েছে আফ্রিকার দেশ বুরুন্ডি।
১৫৬টি দেশের এই তালিকায় বাংলাদেশ রয়েছে ১১৫তম স্থানে।
বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব, সামরিক ক্ষমতা ও অর্থসম্পদ বাড়লেও এ তালিকায় দেশটির অবনতি হয়েছে।
এবারের তালিকায় শীর্ষে থাকা ফিনল্যান্ড পেয়েছে ৭ দশমিক ৬৩ পয়েন্ট। সামাজিক নিরাপত্তা, শিশুদের প্রতি যত্ন, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও বিনা খরচে চিকিৎসার মতো বিষয়গুলো তাদের পয়েন্ট বাড়িয়েছে।
গত বছরের তালিকায় ফিনল্যান্ড ছিল পাঁচ নম্বরে; সেখান থেকে উঠে এসে পাশের দেশ নরওয়েকে (৭ দশমিক ৫৯ পয়েন্ট) দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে তারা।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের (এসডিএসএন) বার্ষিক প্রতিবেদনে বিশ্বের সুখী ও অসুখী দেশগুলোর তালিকা উঠে এসেছে। মাথাপিছু আয়, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য ও গড় আয়ু, সামাজিক স্বাধীনতা এবং দুর্নীতির মাত্রার মতো কয়েকটি মানদণ্ডের ভিত্তিতে প্রতি বছর এই তালিকা করা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper