সিলেট নিউজ বিডি ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে বল টেম্পারিংয়ের ঘটনায় অজি অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারকে সরিয়ে নেয়া হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে বিষয়টি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরো জানানো হয়েছে, স্মিথ ও ওয়ার্নার রাজি হয়েছে টেস্ট ম্যাচটির দায়িত্বভার থেকে সরে দাঁড়ানোর। তবে এইমুর্হুতে টেস্টটি শেষ হওয়া জুরুরি। আর সেই সাথে আমরা বিষয়টি খতিয়েও দেখবো। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ‘স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে কথা বলার পর তারা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। টিম পেইন নেতৃত্ব দেবেন এই দলকে।’
এদিকে বল টেম্পারিংয়ের সিদ্ধান্তটা দলীয় ছিল বলে বুঝাতে চেয়েছেন অজি অধিনায়ক স্মিথ। বলেছেন, ‘লাঞ্চের সময় আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলা। এটি নিয়ে আমি খুবই লজ্জিত। এতে দল ও লিডারশিপ গ্রুপের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা করা উচিত হয়নি। আমার নেতৃত্বে আর এমনটা হবে না।’
কিন্তু এসময় কথা মোটেও শুনতে চান না অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী টার্নবুল। তিনি বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আমি আমার হতাশার কথা বলেছি। এমনকি দক্ষিণ আফ্রিকায় যা হচ্ছে এ নিয়েও নিজের উদ্বিগ্নতার খবর জানিয়েছি। তিনি আমাকে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া শক্ত পদক্ষেপ নেবে।’
শুধু প্রধানমন্ত্রী নয় ক্রিকেটবিশ্বের গ্রেট তারকারাও তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেন। তাকে পদত্যাগের দাবি জানান। তবে বিষয়টিতে স্রেফ উঠিয়ে দেন স্মিথ। বলেছেন, ‘এই মুর্হুতে পদত্যাগের কথা বিবেচনায় আনছি না। পরিস্থিতি উত্তপ্ত, তা আমাকেই নিয়ন্ত্রণ করতে হবে। আমি অবশ্যই অনুতপ্ত। এখান থেকে শিখে আমি ঘুরে দাঁড়াব।’-ক্রিকবাজ
Sylhetnewsbd Online News Paper