সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের টুর্নামেন্টের ২য় টি-১০ ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পেশকারগাও ক্রিকেট ভেন্যুতে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সহ সভাপতি আর.জে রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুর নুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় খেলাধূলার প্রতিযোগিতা অগ্রণী ভূমিকা পালন করে। তাই সমাজের সামর্থ্যবানদের উচিত যুব সমাজকে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা দেয়া। এতে যুব সমাজের শারীরিক গঠনের পাশাপাশি মেধার বিকাশ ঘটানোর সুযোগ সৃষ্টি হবে। খেলাধুলায় পৃষ্টপোষকতা করার জন্য তিনি এলাকার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তাদের মাধ্যমে এলাকার পরিচিতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে।
স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সহ সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ।
প্রধান আকর্ষনের বক্তব্য রাখেন ৩নং অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী আরশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আজম আলী, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ, আব্দুল আজাদ মেম্বার, শায়েকুর রহমান মেম্বার, সাইদুর রহমান মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আশিক আলী, মকব্বির আলী মেম্বার, ৩নং অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী, আনোয়ার আলী প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক শাহ রুমেন আহমেদ, সহ সাধারণ সম্পাদক অনিক রঞ্জন অর্জুন, সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিপু, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া, অর্থ সম্পাদক তোফায়ল আহমেদ রুবেল, সাংস্কৃতিক সম্পাদক ইমন, সহ প্রচার সম্পাদক শাহিন আলম, শাহিন আহমদ, মাহফুজ আহমদ, রিপন (২) প্রমুখ।
নিউ জাগরণ ক্রিকেট ক্লাব পেশকারগাও বনাম টেংরা ক্রিকেট ক্লাব টেংরার মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় নিউ জাগরণ ক্রিকেট ক্লাব পেশকারগাওকে ১২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে টেংরা ক্রিকেট ক্লাব। সেরা অলরাউন্ডার ও বোলার টেংরা ক্রিকেট ক্লাবের সুলেমান, সেরা ব্যাটসম্যান নিউ জাগরণ ক্রিকেট ক্লাবের অধিনায়ক কবির, ম্যান অব দ্যা ফাইনাল টেংরা ক্রিকেট ক্লাবের তামিম সুমন।
Sylhetnewsbd Online News Paper