সিলেট নিউজ বিডি ডেস্ক: ছাতক স্টুডেন্ট ফোরামের উদ্যোগে কমিটির অগ্রগতি উন্নয়নের লক্ষ্যে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী এসএম সুজন আহমদের সাথে এক মতবিনিময় সভা সোমবার রাতে নগরীর সুবিদবাজারস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
ছাতক স্টুডেন্ট ফোরামের সভাপতি নজির হোসেন লাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক সেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মডার্ন হাসপাতালের ডিরেক্টর মাহবুবুল আলম মুহিত, সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলাম টিটু, আশরাফ উদ্দিন, সাইদুল হক সাইদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ হক সাজু, রাজিব চন্দ্র, সফির উদ্দিন, আব্দুল ওয়াহিদ, নাফিস শামস তিয়াস, তায়েফ হোসাইন, প্রবাসী নজরুল ইসলাম, নাজিমুল হক, সাইদুল হাসান, মিজানুর রহমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, কাওছার আহমদ পাভেল, সৃজন দাস, শফিকুল ইসলাম, রুহুল আমিন রাজ্জাক, আবিদা রহমান বুশরা, জামাল হাসান রুবেল, পাভেল আহমদ, জয়নুল হোসেন তুহিন, কয়েছ আহমদ, প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper