এবার প্রভার শুরুটা ফেরদৌসকে নিয়ে

সিলেট নিউজ বিডি ডেস্ক: ছোট পর্দার প্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা কাজ করতে যাচ্ছেন সিনে পর্দায়। ছবির নাম ‘রূপবতী’। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা। এতে ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে সিনে পর্দায় ক্যারিয়ার শুরু করছেন তিনি।

কথক ক্রিয়েটিভের ব্যানারে ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচের পরিচালনায় সমাজে নারীদের বিভিন্ন নির্যাতন-নিপীড়ন নিয়েই ছবির কাহিনী।

নির্মাতা অঞ্জন আইচ জানান, “ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে মে মাসেই শুটিংয়ের কাজ শুরু হবে।”

ছবিতে আরো অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলমসহ অনেকে।