বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনীয়া শাখার স্বাধীনতা দিবস পালন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ জাঁকজমক ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে “মহান স্বাধীনতা দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতালোনীয়া (বার্সেলোনা)স্পেন শাখা। শুরুতেই যুবলীগ নেতা মোঃ অলিউর রহমানের প্রবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজি আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং কাতালোনীয়া যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় ও কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছালাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ লন্ডন মহানগর শাখার ত্রান ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহিম শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ কাতালোনীয়া শাখার সভাপতি শাহ আলম সাদিন,সহ সভাপতি সেলিম খাঁন, ডোরসেট আওয়ামীলীগ যুক্তরা্জ্য।মনিরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ। মুহিবুল হাসান খান কয়েস, আন্তর্জাতিক সম্পাদক স্পেন আওয়ামীলীগ,শিমুল চৌধুরী কাতালোনীয়া আওয়ামীলীগ নেতা। বিশেষ অতিথি মোঃআবু তাহের জাহাঙ্গীর সভাপতি, সান্তা কলমা আওয়ামীলীগ। বিশেষ অতিথি, মোঃনাজমুল আলম শফি,সাধারণ সম্পাদক, সান্তা কলমা আওয়ামীলীগ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,কাতালোনীয়া যুবলীগের সহ সভাপতি বাবুল আহমদ, সহ সভাপতি রুবেল খান,সহ সভাপতি “মহি উদ্দিন কিশোর।কাতালোনীয়া যুবলীগ নেতা “লিমন আহমদ,জাফর আহমদ,কামাল আহমদ, শিউলি আক্তার ও মেহেতা হক।
অনুস্টানে উপস্থিত ছিলেন, কাতালোনীয়া আওয়ামীলীগ, যুবলীগ, এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক সংঘটন ভয়েস অব বার্সেলোনা ও বাংলাদেশ কিংস ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করেন।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দু”লক্ষ মা”বোনদের কথা শ্রদ্ধার সাথে স্মরন করেন। প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বললে ভুল হবে কারন শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বকালের সব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আরোও বলেন মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতে ও আওয়ামীলীগ ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। কারন মানুষ দেশের এই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনার আওয়ামীলীগকে ভোট দিবে, তিনি সবাইকে এই আহ্বান জানান।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুস্টান শুরু হয় এবং সাংস্কৃতিক অনুস্টান পরিচালনা করেন, শারমিন আক্তার খান ও তানিয়া আক্তারের যৌথ পরিচালনায় সাংস্কৃতিক অনুস্টান সম্পন্ন হয়, সাংস্কৃতিক অনুস্টানে স্পেনের স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন, তারা প্রথমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে দেশকে সম্মান জানিয়ে অনুস্টান শুরু করেন। সাংস্কৃতিক অনুস্টানে শিল্পিরা দেশাত্মবোধক গান সহ আরো সুন্দর সুন্দর গান উপস্থাপনা করে সবাইকে আনন্দে মেতে তুলেছিলো।