সিলেটে বিশ্ব স্বাস্থ্য দিবসে র‌্যালী, রক্তদান কর্মসূচী পালন

সিলেট নিউজ বিডি ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ এবং সিলেট কর্মরত বেসরকারী সংস্থা সমূহের উদ্যোগে শনিবার সকাল ১০টায় নগরীতে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন অফিসে এক আলোচনা সভা ও পরবর্তীতে রক্তদান কর্মসূচী পালন করা হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. লুৎফুর রহমান, দেবজিৎ সিংহ, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, ডা. মো. মঈনুল আহসান, ডা. মো. আমজাদ হোসেন, এম ও সিএম ডা. আহমদ সিরাজুম মুনির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজম বনিক, ডা. নুরে আলম শামীম, ডা. ফারহানা হক, জুনিয়র স্বাস্থ্য অফিসার মো. জিয়াউল ইসলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মো. গৌছ আহমদ চৌধুরী, অরুন কুমার চৌধুরী, কয়েছ আহমদ প্রমুখ।
এছাড়াও সেভ দি চিলড্রেন, ব্র্যাক, এসএমকেএস, মেরিস্টোন, সীমান্তিক, পিএইচডি ও নাটাব এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি ।