মোঃ ছালাহ উদ্দিন,স্পেন প্রতিনিধি,সিলেট নিউজ বিডি: ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখ ১৪২৫ বাংলা শনিবার স্পেনের বার্সেলোনায় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্টান পালন করা হয়।
বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনা স্পেন শাখার উদ্যোগে স্পেনের স্থানীয় সময় বিকাল ৫ ঘটিকায় বার্সেলোনার কালাবেরিয়া নামক একটি হলে শুরু হয় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্টান।।

অনুষ্টানের প্রথম অংশে ছিলো দুপুরের মধ্যান্হ ভোজ” দেশিয় নানান রকমের ভরতা, পান্তা ইলিশ সহ বাংলাদেশি শত রকমের খাবার আইটেম।
অনুষ্টানের দ্বিতীয় অংশে ছিলো সাংস্কৃতিক অনুস্টান “সাংস্কৃতিক অনুস্টান সঞ্চালনা করেন শারমিন আক্তার ও সংঙ্গীত শিল্পি জিনাত শফিক দুজনের যৌত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুস্টান সম্পন্ন হয়। সাংস্কৃতিক অনুস্টান শুরু হয় বাংলাদেশের জাতীয় সংঙ্গীত দিয়ে এবং পরে দলিয় সংঙ্গীত, বৈশাখী গান,দেশাত্মবোধক গান হয় এই অনুস্টানে স্থানীয় শিল্পী সহ বাচ্চারা ও অংশগ্রহণ করেন সবাই দেশিয় পোশাক পরে।
বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি জনাবা,মেহেতা হক উনার মহিলা সংগঠনের সকল মহিলা সদস্যদের নাম পরিচয় করিয়ে দিয়ে বলেন আমরা বিদেশে এসে নিজের জন্মভূমির কৃস্টি ও কালচার ভুলে থাকতে পারিনা। আমাদের নতুন প্রজন্মের সামনে এই কৃস্টি তুলে দরাই আমাদের অনুস্টানের মুল লক্ষ।
অনুষ্টানে উপস্থিত বার্সেলোনার সাংবাদিক সহ সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি মেহেতা হক।

Sylhetnewsbd Online News Paper