সিলেট নিউজ বিডি ডেস্ক: পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর ধোপাদিঘির পাড়াস্থ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক কৃষিবিদ মো. আবুল হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, আব্দুল্লাহপুর সি.আই.জি. (ফসল) সমবায় সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র, দক্ষিন সুরমা উপজেলা উৎপাদক সংগঠনের সাধারণ সম্পাদক ছয়দুর রহমান, কৃষক খলিলুর রহমান রাজা, খছরু, আজিজুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
Sylhetnewsbd Online News Paper