মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: গত শনিবার(২১ এপ্রিল) রাতে কুয়েতের ওয়াফরা নামক এলাকায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়।
জানাযায়, মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্নী ইউনিয়নের পাকশাইল গ্রামের মৃত তছির মিয়ার ছেলে এলাইছ উদ্দিন(৪২) কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
জানা গেছে, প্রতিদিনের মত নিহত এলাইছ দৈনন্দিন কাজ শেষে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন, কিন্তু ভোরে এলাইছ উদ্দিন আর ডিউটিতে না আসায় অন্যান্য সহপাঠিরা তার রুমে গেলে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
পরে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে বাসার তালা ভেঙ্গে মৃত্যু অবস্থায় এলাইছের লাশ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে নিহতের লাশ স্থানীয় ফরওয়ানীয়া হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। অনেকের ধারণা এলাইছ উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।সকল আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ দ্রুত দেশে আনা হবে।
কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন, ৭/৮ লক্ষ টাকা খরচ করে কুয়েতে আসা, চাকুরী নেই, ভিসা জটিলতা, আকামা বা পরিচয় পত্রবিহীন পুলিশের গ্রেফতার আতঙ্ক, দালালদের দৌরাত্ম্য, ঋণের বোঝা, ভিটেমাটি বিক্রি করে আসা সহ নানাবিধ সমস্যা।
নিহতের নিকট আত্মীয় ও ভিবিন্ন সূত্রে জানাজায়, নিহত এলাইছ উদ্দিন ১৯৯২ সাল থেকে কুয়েতের ওয়াফরা নামক এলাকায় কাজ করতেন।
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে ইদানীং প্রবাসী বাংলাদেশীদের মৃত্যুর হার যেভাবে বেড়েছে তা গত বছরের চেয়ে দ্বিগুণ। মৃত্যুই হচ্ছে হৃদরোগ ও মানসিক চাপে।
Sylhetnewsbd Online News Paper