মোঃছালাহ উদ্দিন,সিলেট নিউজ বিডি স্পেন প্রতিনিধি: ইউরোপের অন্যতম পর্যটন নগরী স্পেনের বার্সেলোনার প্রবাসী বাংলাদেশীদের প্রানের উৎসব বৈশাখী মেলায় বাংলাদেশ থেকে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আসা শুভ প্রতিদিনের সম্পাদক এবং কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেনকে সংবর্ধনা প্রদান করে কাতালোনীয়া আওয়ামী যুবলীগ।
২৩শে এপ্রিল সোমবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনীয়া যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃছালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুস্টানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ থেকে আগত কানাডা আওয়ামীলীগ এর প্রতিষ্টাতা সভাপতি সিলেট ৬ আসন(বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) থেকে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাসী জননেতা সরওয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃশাহ আলম স্বাধীন। বক্তব্য রাখেন কাতালোনীয়া যুবলীগের সাধারন সম্পাদক আনিসুর রহমান বিজয়, সহ সভাপতি রুবেল খান, স্পেন আওয়ামীলীগ এর আন্তর্জাতিক সম্পাদক মুহিবুল আলম কয়েস, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, সান্তা কলমা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাজমুল আলম শফি, কাতালোনীয়া আওয়ামীলীগ নতা সিমুল চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ সহ সভাপতি হানিফ শরিফ, সোহেল মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা জাফর আহমেদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবলীগ নেতা সৈয়দ জুয়েল,যুবলীগ নেতা রাসেল আহমদ, যুবলীগ নেতা জামিল আহমেদ।

সংবর্ধনা অনুস্টানে অন্যানদের মাজে উপস্থিত ছিলেন কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক ময়েজ উদ্দিন ও কিংস ক্রিকেট ক্লাবের সকল খেলোয়ারবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়সল আহমেদসহ তার ক্লাবের সকল নেতৃবৃন্দ।
সবাই সরওয়ার হোসেন কে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন জেনে দেশের বিভিন্ন সমস্যার কথা প্রধান অতিথির নিকট উপস্থাপন করে বলেন, অনেক সময় দেশের প্রভাবশালী সংসদ সদস্য থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের পক্ষে কাজ করবেন বলে আস্বস্থ করার পরেও যেহেতু এখনও প্রবাসীরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তাই তিনি নিজে একজন প্রবাসী হিসেবে যাতে তাদের কথাগুলো প্রধানমন্ত্রী বরাবর পৌছে দেয়ার ব্যবস্থা করে দেন।
আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী সারওয়ার হোসেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যেহেত্ তিনি আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে নিজ এলাকা সহ দেশের জন্য কাজ করছেন সেহেতু তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি প্রবাসী অধিকার নিয়ে কাজ করবেন।
তিনি কাতালোনীয়া যুবলীগের সকল নেতৃবৃন্দকে আবারও কৃতজ্ঞতা জানান উনাকে সম্মান জানিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এবং তিনি সবাইকে বলেন দেশে গেলে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের এই সম্মান কোনোদিন ভুলতে পারবোনা।
Sylhetnewsbd Online News Paper