বাঘিনীদের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

সিলেট নিউজ বিডি ডেস্ক: ২৮ এপ্রিল পাঁচ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে সালমা-রুমারা। তাই এ সফরকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সাথে টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের নামও ঘোলণঅ করেছে।। তবে ওয়ানডেতে যথারীতি দলকে নেতৃত্ব দেবেন রুমানা।

টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের হিসেবে দল সামলাবেন সালমা। অবশ্যই এর আগেও তিনি এ দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে সালমাকে সরিয়ে অধিনায়ক করা হয় পেসার জাহানারা আলমকে। ওই বছরের শেষ দিকে ওয়ানডে অধিনায়ক করা হয় রুমানা আহমেদকে। পরে টি-টোয়েন্টির নেতৃত্বও পান তিনি। অবশেষে দুই বছর পর আবার নিজেরে হারানো রাজ্য ফিরে পেলেন সালমা।

এদিকে দল থেকে বাদ পড়েছেন লতা মণ্ডল, রিতু মনি, শায়লা শারমিন, শারমিন আক্তার সুপ্তা। তবে দুই বছর পর দলে ফিরেছেন অফস্পিন অলরাউন্ডার জান্নাতুল ফেরদৌস।

বর্তমানে সিলেটে চলছে নারী দলের প্রস্তুতি ক্যাম্প। সেখান থেকে ফিরে ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকা যাবেন রুমানা-সালমারা।

বাংলাদেশ নারী দল: রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টুয়েন্টি), ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি, ফাহিমা খাতুন, খাদিজাতুল কুবরা, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন ছন্দা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, জাহানারা আলম ও মুর্শিদা খাতুন।