বঙ্গবন্ধুকে কটুক্তি করার প্রতিবাদে ইংল্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হিউমেন রাইটস কমিশন (BHRC) ইংল্যান্ড উইমেন্স ব্রাঞ্চ উদ্যোগে বৃহস্পতিবার (২৬ শে এপ্রিল) লন্ডন সময় সন্ধ্যা ৭ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রুবি হকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জেনিফার সারোয়ার লাক্সমির সঞ্চালনায় বক্তাগন বলেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের এহেন অরাজনৈতিক, অশালিন এবং অযাচিত মন্তব্য ও আচরনে ধর্মীয় সম্প্রদায় এবং বাঙালি কমিউনিটির সর্বস্থরের মানুষ ব্যথিত হয়েছেন। আমরা তার এই অশিষ্ট আচরনের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রুবি হক, সভাপতি, BHRC, England Women Branch, জেনিফার সারোয়া সেক্রেটারী BHRC,England Women Branch, ন্যাপ যুক্তরাজ্য সভাপতি আঃ আজিজ, ইঞ্জিনিয়ার মিফতা সভাপতি বৃটিশ বাংলা মুক্তিযুদ্ধা সংসদ ইউকে, আব্দুল আহাদ চৌধুরী সভাপতি BHRC UK National branch, আনসার আহম্মদউল্লাহ সাংবাদিক, রেদওয়ান খান ট্রেজারার জাসদ ইউকে, পুষ্পিতা গুপ্তা বাংলাদেশ সেকুলার মুভমেন্ট, জামাল আহম্মদ খান যুবলীগ ইউকে, নাজমিন সুলতানা শিখা নারী চেতনা ইউকে, নূরুল ইসলাম সত্যেনসেন স্কুল অপ পার্ফমিং আর্টস, হেলেন ইসলাম সত্যেনসেন স্কুল অপ পার্ফমিং আর্টস, মুস্তাফিজুর রহমান বেলাল সাঃ সম্পাদক বিশ্ব বাংলা ফাউন্ডেশন, রুমা জাফর ট্রেজারার BHRC England Women Branch UK, সেলিনা আক্তার জোসনা সাংগঠনিক সম্পাদক BHRC England Women Branch UK, বর্নালী চক্রবর্তী অফিস সেক্রেটারী BHRC England Women Branch UK, আবু জাফর, নজরুল ইসলাম অকিব Founder Secretary BHRC UK, মুজাহিদ আহম্মদ লিটন BHRC UK এসেক্স, আনসার আহম্মদ, গোলাপ মিয়া ইউকে আওয়ামীলীগ, মজুমদার আলী প্রবাসী মুক্তিযুদ্ধা, মজিবুল হক মনি সহঃ সভাপতি জাসদ ইউকে।
টেলিফোনে বক্তব্য রাখেন, মতিউর রহমান কনভেনর ইউরোপ জাসদ, ডঃ মুখলেছুর রহমান মুকুল প্রেসিডেন্ট প্রগ্রেসিভ ফোরাম।

আরো উপস্থিত ছিলেন, শারমিন খান আন্তর্জাতিক সম্পাদক BHRC England Women Branch UK, লিপি ভৌমিক ইসি মেম্বার BHRCEngland Women Branch UK, মুসলেহ আহম্মদ সাংবাদিক জনমত, সায়েম চৌধুরী সাংবাদিক জনমত, জুয়েল রাজ সাংবাদিক দি ব্রিকলেইন, অজন্তা দেব রায় গনজাগরন মঞ্চ ইউকে প্রমুখ।

উল্লেখ্য, বিগত ২১শে এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে একটি জনসভায় অংশগ্রহন কালে যুক্তরাজ্য বি এন পি সভাপতি এম এ মালেকের নেতৃত্বে একটি বিক্ষুভ চলাকালীন সময়ে ‘হরে কৃষ্ণ, হরে রাম, শেখ হাসিনার বাপের নাম’ এই স্লোগান দ্বারা একটি ধর্মীয় সম্প্রদায় এবং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সরাসরি কটুক্তি করা হয়েছে। তাছাড়া গত ২৩শে এপ্রিল একটি টিভি টক শো’তে এম এ মালিক শ্রীরাম, শ্রীকৃষ্ণকে নবী পয়গাম্বর বলে ধর্মের অপব্যখ্যা এবং একজন প্রতিপক্ষের প্রতি অত্যন্ত আক্রমান্তক আচরন এবং অশালিন গালিগালাজ করে যা ইতমধ্যে সারা বিশ্বে সামাজিক এবং গণমাধ্যম গুলির মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।