মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের সেচ্ছায় রক্তদান ক্লাবের (এমএমসি) ৪র্থ বর্ষপূতি উদযাপন করা হয়।
মঙ্গলবার(২৪ এপ্রিল) দাসের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ মানব কল্যাণ সংস্থা man for man club (এমএমসি) ক্লাবের ৪র্থ বর্ষপূতি কেক কেটে উদযাপন করা হয়। ক্লাবের সভাপতি পুলক মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ২নং দাসের বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কমর উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ডিড রাইটার চম্পক দাস,সমাজসেবক ও ডিড রাইটার সঞ্জুলাল দাস, দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফল বিশ্বাস, সময়চিত্র পত্রিকা ও সিলেট নিউজ বিডির বড়লেখা প্রতিনিধি মোস্তুফা উদ্দিন, সমাজ সেবক আব্দুল মুকিত, ব্যাবসায়ী সুহেল আহমদ প্রমুখ। সেচ্চায় রক্তদান, তথ্য ও প্রযুক্তির উন্নতি, সুশিক্ষা নিশ্চিত, অসহায় মানুষের পাশে দাড়ানো, দূর্নীতি দমন, সর্বদা মানব সেবায় নিজেকে উৎস্বর্গ করা, ও মানব কল্যাণকর কাজ করার ব্রত নিয়ে ২০১৩ সালে দাসের বাজারের কয়েকজন ছাত্র মিলে প্রতিষ্ঠা করে মেন ফর মেন আদর্শ মানব সেবা ক্লাব। ২০১৮ সালে ৫র্থ বর্ষে পদার্পন করল সংগঠনটি। ৪র্থ বর্ষপূর্তি আলোচনা সভায় বক্তারা বলেন- রক্ত দিয়ে যারা মানুষের জীবন বাঁচায় তারা কোন ধরনের অনৈতিক কাজে লিপ্ত হতে পারে না । সমাজের অকল্যাণকর কাজে তারা প্রতিবাদী হয়ে উঠে। তাদের মনের ভিতরে মানবিকতার গুণাবলী তৈরী হয়। ফলে তারা মানুষের জীবন বাঁচানোর জন্য আরো তৎপর হয়ে উঠে। দেশের যুব সমাজ অনেকেই মাদকাসক্ত সহ অনৈতিক কাজে লিপ্ত তখন দাসের বাজার man for man club ’র সদস্যরা নিজেকে বিলিয়ে দিচ্ছে আর্তমানবতার সেবায় যা প্রশংসার দাবীদার। আলোচনা সভায় ক্লাবের পক্ষ থেকে ৯ম শ্রেণীর একজন ছাত্রকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

Sylhetnewsbd Online News Paper