পদ্মা সেতু প্রকল্পের ২৬৭ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত

সিলেট নিউজ বিডি ডেস্ক: পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের জন্য ২৬৭ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার বেইজিংয়ে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, চীনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় বেইজিংয়ে অবস্থিত এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশের পদ্মা সেতু রেল-সংযোগ প্রকল্পের এই ঋণ চুক্তি স্বাক্ষর হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব জাহিদুল হক এবং চায়না এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সুন পিং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

স্বাক্ষর অনুষ্ঠানে ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি কর্মকর্তারা এবং চীনে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মো. জাহাঙ্গীর এ সময় উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল বর্তমানে চীনে অবস্থান করছে।